
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফায়াত হোসেন রিফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে গণিপাড়া নিয়াজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সাফায়াত হোসেন রিফাত একই পাড়ার মো. বেলালের ছেলে। বাংলানিউজ
ঘটনাস্থলে থাকা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা জাহাঙ্গীর জানান, নিয়াজী বাড়ির সামনে চার শিশু একসঙ্গে রাস্তা পার হচ্ছিল। তিন শিশু রাস্তা পার হয়ে গেলেও সাফায়াত হোসেন রিফাত ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner