
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২২ মে) বিকেল ৫টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তাপস নন্দী(৩৬)। তিনি ওই এলাকার মৃত মনিন্দ্র নন্দীর পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাপস নন্দী সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। আজ একই এলাকার জনৈক পুলিন শীলের বসতঘরে কাজ করতে যান। সেখানে কাজ করা অবস্থায় অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার ব্যাপারে তিনি অবগত নন বলে জানান।
Lohagaranews24 Your Trusted News Partner