ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল হেফজখানার ছাত্রের

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল হেফজখানার ছাত্রের

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে এমদাদুল হক ওয়াসী (৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের রশিদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওয়াসী একই ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওসমান গণির পুত্র ও স্থানীয় শাহ আখতারিয়া (রহ.) হেফজখানার ছাত্র।

স্থানীয়রা জানান, হেফজখানা সন্নিহিত একটি পুকুরে গোসল করতে যায় শিশু ওয়াসী। এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে শিশু ওয়াসীকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!