ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পিচ্ছিল সড়কে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক

লোহাগাড়ায় পিচ্ছিল সড়কে উল্টে গেল তরমুজ বোঝাই ট্রাক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে তরমুজ বোঝাই একটি ট্রাক। রোববার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের লোহার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক থাকা বিপুল পরিমাণ তরমুজ সড়কের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। তবে এই দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। রাতে ঘন কুয়াশার কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পরপরই সড়কে তরমুজ ছড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘœ ঘটে। নিয়মিত মাটিবাহী ডাম্পট্রাক চলাচলের ফলে সড়কের উপর মাটির আস্তরণ সৃষ্টি হয়েছে। এর সাথে কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি মিললে মহাসড়ক আরো বেশি পিচ্ছিল হয়ে যায়। যা দূর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!