
নিউজ ডেক্স : কক্সবাজারে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করে ঋণের কিস্তি সংগ্রহের দায়ে এনজিও কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে এনজিও সংস্থা বাস্তব এর এক কর্মকর্তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম প্রতিদিন
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাহাজান আলী বলেন, এই ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সকল এনজিওদের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকলকে সরকার প্রদত্ত নির্দেশনা মেনে চলার অনুরোধও জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner