
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে আইয়ুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা ও রিয়াদ ফুড প্রোডাক্টসের ম্যানেজার নুরুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, লাইসেন্স ব্যতিত মুড়ি মিল পরিচালনা করায় আইয়ুব এন্টারপ্রাইজকে এবং লাইসেন্সের শর্ত লংঘন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় রিয়াদ ফুড প্রোডাক্টসকে বিএসটিআই আইনে জরিমানা করা হয়েছে। এছাড়া মুড়ি মিলকে লাইসেন্স নবায়ন ও রিয়াদ ফুড প্রোডাক্টসকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
অভিযানে বিএসটিআই চট্টগ্রামের মাঠ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও থানার এসআই রুহুল আমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner