Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় টিলা কাটায় অভিযান, এক্সকেভেটর জব্দ

লোহাগাড়ায় টিলা কাটায় অভিযান, এক্সকেভেটর জব্দ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মুড়ার সইন্যাকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, টিলা কেটে মাটি পাচারের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে টিলা কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সাথে ছিলেন চুনতি রেঞ্জের বড়হাতিয়া বনবিট কর্মকর্তা, বড়হাতিয়া ইউপির প্যানের চেয়ারম্যান আজিজুল হক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!