
নিউজ ডেক্স : ফটিকছড়ির নাজিরহাটে বজ্রপাতের বিকট শব্দে শফি সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার (৬ জুন) নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের এবিসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফি ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ির মৃত আব্দুল আজিজের পুত্র।
জানা যায়, এবিসি স্কুল সংলগ্ন স্থানে নিহত শফি সওদাগরের একটি চায়ের দোকান রয়েছে।
ঘটনার দিন দুপুরে প্রাইমারী স্কুলের সামনের পুকুরে গোসল সেরে তিনি দোকানে ফিরছিলেন।

এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন তিনি।পরে বুকে ব্যথা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামের মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। স্থানীয় কাউন্সিলর আবুল মনছুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner