
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় বাড়ির আঙ্গিনায় খেলার সময় হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে আল হায়াত কাফি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক গ্রামের বিবিজান বিবি পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু কাফি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের পুত্র।

শিশুর চাচাতো ভাই মো. ইসমাইল জানান, শিশুর মা জোহরের নামাজ আদায় করছিলেন। এ সময় শিশু কাফি বাড়ির আঙ্গিনায় খেলার সময় হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায়। নামাজ শেষে শিশু কাফিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক শিশু কাফিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner