
এলনিউজ২৪ডটকম : যাত্রীবেশে ইয়াবা পাচারকালে মহিলাসহ ২ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার ধুমধুম মোচনী পাড়ার মজিবুর রহমানের স্ত্রী শার্মিলা বেগম (৩৮) ও চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী চিকন তাতী পাড়ার মো. আবদুল গফুরের পুত্র মো. হাবিবুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি দূরপাল্লার বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner