
নিউজ ডেক্স : পবিত্র শবে বরাত উপলক্ষে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে সীতাকুন্ডের ভাটিয়ারি এলাকায় ১ মে মঙ্গলবার দিনগত রাত ২টায় পিকআপ উল্টে রবিউল ইসলাম লেদু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত লেদু নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকার সালেহ আহমদের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বররত জেলা পুলিশের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় পিকআপ উল্টে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner