
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ মুন্নি আক্তার (২০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুন্নি আক্তার বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি ইউনিয়নের প্রেম বাজার সিঙ্গার বাড়ির মৃত আবদুল মুনির কন্যা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। একইদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে ইয়াবাসহ গ্রেফতার নারীকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner