ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিউজ ডেক্স: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের মহান সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং সাবেক মন্ত্রী।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গতকাল বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিনই বিকেল ৫টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

মিরসরাইয়ে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে ও সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, তাঁর বাবা আজীবন চট্টগ্রাম তথা মিরসরাইয়ের উন্নয়নের জন্য কাজ করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!