
_______সৈয়দা সুফিয়া খাতুন_______
কি খেলা খেললিরে অবোধ পরের সন্তান লয়ে
একদিন দেখবিরে তুই তোর সন্তান লয়ে লেখছে অন্যজনা
পরের জন্য কুয়া কুড়লে সেই কুয়াতে পরবিরে তুই নিজে
দুষ্ঠ লোকের মিষ্টি কথায় পরিসনে তুই ফাঁদে
চক চক করিলে সোনা হয়না রে অবোধ
মাকাল ফলের রূপ দেখিয়া আসল ফল ফেলে দিস না রে
চোখ থাকিতে অন্ধ থাকিস না রে অবোধ
চোখ মেলিয়া দেখরে তুই একবর কি হবে রে তোর
আসল থেকে নকলের পিছে দৌড়াইস না রে আর অবোধ
মিথ্যা কথা শুনতে মধুর লাগে সত্য কথা তিতা লাগে রে
কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথায় ঘনায় বসে কাছে
কথা দিয়ে কথা নেয় শেষে মারে প্রাণে রে
লোভে পাপ পাপে মৃত্যু অহংকারের পতন
লজ্জা-শরম না থাকিলে সবই করতে পারে
লজ্জা নাই যার ঈমান নাই তার।

Lohagaranews24 Your Trusted News Partner