
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় চার মামলায় সাড়ে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ জুলাই) বিকেলে ইউনিয়নের মনুফকির হাটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে মোর্শেদ আলমের মালিকানাধীন মোর্শেদ স্টোরকে ২০ হাজার টাকা, মো. জাফরের মালিকানাধীন বনর ফুলকে ১০ হাজার টাকা, নুরুল আমিনের মালিকানাধীন আল আমিন ভাতঘরকে ১ হাজার টাকা ও মো. শাহজাহানকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজার তদারকির অংশ হিসেবে মনুফকির হাট এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি, অধিকম মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে সাড়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner