
নিউজ ডেক্স : চট্টগ্রামের পটিয়া থানার সহিংসতা মামলায় মো. সোহেল (২৮) নামে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ সোহেল পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের বাসিন্দা এবং তিনি হেফাজতে ইসলামের ইউনিয়ন পর্যায়ের নেতা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। জাগো নিউজ
তিনি বলেন, ‘গত ২৬ মার্চের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ সোহেল নামে এক হেফাজত নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ সকালে আদালতে নেয়া হয়েছে। এ নিয়ে একই ঘটনায় এ পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Lohagaranews24 Your Trusted News Partner