
এলনিউজ২৪ডটকম : নেতা নয়, সেবক হতে চাই। জনগণের সেবক হিসেবে লোহাগাড়াবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান বিশিষ্ট সমাজকর্মী ও সেবক এবং তারুণ্যের প্রতীক এম. ইব্রাহিম কবির।
তিনি আরো বলেন, লোহাগাড়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থেকে তিনি তরুণদের মাঝে সুস্থ-সুন্দর উদ্দীপনা সৃষ্টিতে অফুরন্ত প্রেরণা যুগিয়েছেন। সমাজের পিছিয়ে পড়া, অনাথ, দরিদ্র এবং অবহেলিত পথ শিশুদের নিয়েও তিনি কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়নেই তাঁর সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড রয়েছে এবং ব্যাপক ব্যক্তিগত পরিচিতি অর্জন করেছেন। তিনি দৃঢ় বিশ্বাস করেন লোহাগাড়ার তারুণ্যশক্তি নির্বাচনে তাঁর পক্ষে কাজ করবেন। কারণ উপজেলার বিভিন্ন সংগঠনে তাঁর সম্ভব সহযোগিতা ছিল। আছে।

এম. ইব্রাহিম কবির আরো বলেন, দলমতের উর্ধ্বে থেকে উন্নয়ন ও প্রগতিতে গতি সঞ্চার করা সম্ভব। নিবেদিত ও যোগ্য লোককে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত করা অতীব প্রয়োজন। তাই আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এম. ইব্রাহিম কবির লোহাগাাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের বড় সন্তান এবং চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ভাগিনা।
Lohagaranews24 Your Trusted News Partner