
নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীতে নকল স্বর্ণের বার দিয়ে এক নারীর কাছ থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
শনিবার দুপুরে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতারা মো. ইসমাইল (৩২) ও জিল্লুর রহমান (৩০) নামে ২ প্রতারককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ইসমাইল নোয়াখালীর হাতিয়া থানাধীন আকবর হোসেনর পুত্র ও জিল্লুর রহমান হাটহাজারী উপজেলাধীন শিকারপুর ইউনিয়নের হাফেজ সওদাগর বাড়ির আবদুল মোতালেবের পুত্র।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুই জন প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনা তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner