
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা মাওলানা আ.ন.ম সামশুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আ.ন.ম সামশুল ইসলাম ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আজ ২ ডিসেম্বর রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এ আসনে আসনে স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর জব্বারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner