
নিউজ ডেক্স : চট্টগ্রাম রেলস্টেশনে সিলেট থেকে আসা একটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উদয়ন এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর লোকজনের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরণে জিন্স আর প্রিন্টের শার্ট রয়েছে। তার কানের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ট্রেনের ছাদে ভ্রমণের সময় নিচু কোনো সেতুতে বা অন্য কোনো শক্ত বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner