
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) শুরু হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর সীরত ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। মাহফিল উদ্বোধন করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ শাহে আলম।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা আবদুল মন্নান শমসী, উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, হাফেজ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা আবদুর রহমান জাবেরী ও মাওলানা জিয়াউল হক আনসারী।
এছাড়া মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুল হক নিজামী, শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন, ওসি রাশেদুল ইসলাম, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক ও কাজী আরিফুল ইসলাম প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner