
নিউজ ডেক্স : জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার। আজ রবিবার (৩০ জানুয়ারি) ওই আইনের গেজেট প্রকাশ হয়।
এর আগে, শনিবার (২৯ জানুয়ারি) এই বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাক্ষর করেন। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাস হয়। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আইন অনুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই ৫ জনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়।
Lohagaranews24 Your Trusted News Partner