
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম. ইব্রাহিম কবিরের টিউবওয়েল মার্কার পক্ষে আজ ১৫ মার্চ শুক্রবার ব্যাপক গণসংযোগ করা হয়েছে। গণসংযোগ করা হয় চরম্বার বাইয়ার পাড়ায়।
গণসংযোগ করেন প্রার্থী এম. ইব্রাহিম কবিরের ছোট ভাই সৌদি আরবের ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী আরবি ভাষা ও সাহিত্য গবেষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসমাইল। তিনি চরম্বা মহাজন মসজিদে জুমার খুতরা দেন এবং জুমার নামাজ শেষে আব্দুস সোবহান প্রকাশ বিডিআর ফকিরের সাথে সাক্ষাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাউজানের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা গোলাম রসুল কমরী, মাওলানা ফরিদুল আলম ও আওয়ামী লীগ নেতা এনামুল হকসহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগকালে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তারা জানিয়েছেন।
উল্লেখ্য, এম. ইব্রাহিম কবির লোহাগাাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের বড় সন্তান এবং চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ভাগিনা।
Lohagaranews24 Your Trusted News Partner