
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিসারিঘাট এলাকা থেকে অস্ত্রসহ আব্দুর রহমান প্রকাশ (৩৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ। ৫ ডিসেম্বর বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জানান, আব্দুর রহমান প্রকাশ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বড়ুয়ার টেক এলাকার গোপাল কৃষ্ণ দত্ত রায়ের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner