
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ চট্টগ্রাম রেঞ্জে দ্বিতীয় ও জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এস এম রশিদুল হকের কাছ থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন। এছাড়া একইদিন একই কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে রেঞ্জের দ্বিতীয় হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন ওসি জাকের হোসাইন মাহমুদ।
জানা যায়, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জাকের হোসাইন মাহমুদকে এ সম্মাননা দেয়া হয়েছে।


এছাড়া, মো. সামছুদ্দৌহা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
Lohagaranews24 Your Trusted News Partner