
নিউজ ডেক্স : জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে এই ৩ জনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
সুস্থ হওয়া রোগীরা হলেন, বোয়ালখালী উপজেলার ৭০ বছর বয়সী বাবুল সিংহ, নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকার একই পরিবারের দুই ভাই তোফায়েল আহমেদ ও হুমায়ুন আহমেদ।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, আজ (রোববার) আরও তিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অন্যদের অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner