
নিউজ ডেক্স : চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) ভোর চারটার দিকে একজন এবং মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১২টার দিকে অন্যজন মৃত্যুবরণ করেন। মৃত দুইজনের মধ্যে একজন নগরের হালিশহর এলাকার এবং অন্যজন আকবরশাহ এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুইজনই করোনা পজেটিভ ছিলেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৯৭২ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৭ জন । বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner