
নিউজ ডেক্স : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরোয়ার বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
সম্ভাব্য সব স্থানে খোঁজ না পেয়ে রাত নয়টা দিকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।
নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। তিনি সাংবাদিক গোলাম সরোয়ারের অবিলম্বে সন্ধান দিতে দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। বিডি-প্রতিদিন

Lohagaranews24 Your Trusted News Partner