
সাতকানিয়া উপজেলার করইয়া নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে মঙ্গলবার চট্টগ্রামের জিইসি মোড়স্থ এক রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ডা: মোহাম্মদুল হক মেসবাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটির উপাচার্য ড. মাহাফুজুল হক চৌধুরী ।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাহাফুজুর রহমান, সহ-সভাপতি দিদারুল আলম, সাবেক আহবায়ক এডভোকেট আবু তাহের, প্রাক্তন ছাত্র এম. নেওয়াজ হোসাইন নিষাদ, এডভোকেট মাকসুদুর রহমান, মাস্টার আব্দু রহমান, জাহাংগীর আলম, অরুন কান্তি ধর, জিয়াবুল হোসেন, রিবেন ধর, ফেরদৌস কৌরাইসী, এনামুল হক এনাম, নেজাম উদ্দীন, এডভোকেট এস এম দিদার উদ্দিন, রমিজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসাইন, জাকির হোসাইন, মোহাম্মদ মিজান, ডালিম, সেলিম, শওকত ইমতিয়াজ উদ্দিন ও মো: নোমান প্রমুখ ।
বক্তারা পরিষদের উত্তরোত্তর সাফলতা কামনা করেন এবং ভবিষ্যতে উক্ত পরিষদের যে কোন কর্মকান্ডে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner