
দেশ-বিদেশের সকল শুভাকাক্সক্ষীদের পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন এলায়েন্স ইঞ্জিনিয়ারীং’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান।
তিনি বলেন, পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব। এজন্য প্রয়োজন জাতিতে জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতাসহ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। ঈদুল আযহার মর্মবাণী আমাদের সেই শিক্ষা দেয়।

তিনি ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করার তাগিদ দিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।
Lohagaranews24 Your Trusted News Partner