
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ আজ ৮ জানুয়ারী সোমবার বিকেল ৫টায় ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত টোকাই সাজ্জাদ উপজেলা সদর ইউনিয়নের ইউনিয়নের আলাউদ্দিন পাড়ার মোঃ ইসমাইলের পুত্র। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই হেলাল উদ্দিন।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ডিউটি অফিসার জানিয়েছেন।

অপরদিকে, একটি প্রভাবশালী মহল তাকে ছাড়িয়ে নেয়ার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner