
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কক্সবাজারের রামু উপজেলার কুনিয়াপালং দরগাহ দিঘী মৌলভী বাজার পাড়ার মৃত আবুল বাশারের পুত্র আনোয়ারুল ইসলাম (৪৫), চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ পূর্ব নয়া পাড়ার সৈয়দ আলমের পুত্র তারেক জিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার ডরমন্ডল দৌলতপুর এলাকার বাদশা মিয়ার পুত্র সোলাইমান ইসলাম (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৫শ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে ইয়াবাসহ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner