
এলনিউজ২৪ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে লোহাগাড়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের এক হাইওয়ে রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও সদস্য ফৌজুল কবির ফজলু।

প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner