
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (২৮ জুন) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের কর্মদিবস শেষে অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যান। চোরেরা গভীর রাতে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ৪টি স্টিলের আলমিরা ভাংচুর, একটি হারমোনিয়াম ও একটি রাউটার নিয়ে যায়। সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।
লোহাগাড়া থানার এসআই সীমান্ত পোদ্দার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয়ে চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner