
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দিনের বেলায় ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।
একইদিন এই ঘটনায় ভূক্তভোগী মোহাম্মদ আইয়ুব (৫০) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার মৃত গোলাম ছোবহানের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল ৯টার দিকে পরিবারের সবাই পার্শ্ববর্তী জমিতে রোপিত আলু উত্তোলন করতে যান। সকাল ১১টার দিকে এসে দেখতে পান বসতঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান আলমিরা ভাঙ্গা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায়। চোরেরা আলমিরাতে রক্ষিত ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগ পাবার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner