Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কৃষক আহত

লোহাগাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কৃষক আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামাল হোসেন (৫০) নামে এক কৃষক গুরতর আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স্কুল রোডস্থ যমুনা রাইচ মিলের পেছনে এ ঘটনা ঘটে।

আহত কামাল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কোনাখালী বাংলা বাজার এলাকার মোহাম্মদ শরীফের পুত্র। তিনি বর্তমানে উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকায় বসতি নির্মাণ করে সপরিবারের বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতের মেয়ে রেখা মনি জানান, তার পিতা একজন কৃষক। যমুনা রাইচ মিলে কিছুদিন আগে ধান বিক্রি করেছেন। ঘটনারদিন ধান বিক্রির টাকা দেয়ার কথা ছিল। ধান বিক্রির টাকা নিয়ে চলে আসার সময় ছিনতাইয়ের কবলে পড়েন তার পিতা। ছিনতাকারীরা তার পিতাকে ছুরিকাঘাত করে সব টাকা নিয়ে গেছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসাইন জানান, এ ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবহিত করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!