
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়াবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মহান আল্লাহ অশেষ মেহেরবাণীতে রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাস সিয়াম সাধনার বাণী নিয়ে আসে। পবিত্র এ মাসে সম্মানিত মুসলিম নাগরিকবৃন্দ আল্লাহ অশেষ করুণা লাভের আশায় ইসলামের অন্যতম স্তম্ভ রোজা পালন করেন। তিনি মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো জানান, পবিত্র এই রমজান মাসে আমরা সকলেই অনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকতে হবে। রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে।
Lohagaranews24 Your Trusted News Partner