Home | দেশ-বিদেশের সংবাদ | চন্দনাইশে পর্যটক এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ

চন্দনাইশে পর্যটক এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ

নিউজ ডেক্স: চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ খানহাট স্টেশন সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সাথে রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং করে রাখা মাছ বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও পর্যটক এক্সপ্রেস বগির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ১৯ এপ্রিল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন পার হয়ে চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং করা একটি মাছ বোঝাই ট্রাকের সাথে এ ঘটনা ঘটে। এতে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির দরজা খুলে পড়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রেলওয়ে চট্টগ্রাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সাথে মাছ বোঝাই একটি মিনি ট্রাকের ঘষা লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। উক্ত ঘটনায় পর্যটন এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারি। আমরা মাছ বোঝাই মিনি ট্রাকটি খুঁজছি। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!