
দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়ন হতে চলেছৈ। তারই সূত্র ধরে আজ ২৪ সেপ্টেম্বর ২০১৮ ইং সোমবার লোহাগাড়াবাসীর প্রাণের দাবী ঐতিহ্যবাহী দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় করণের সরকারী ঘোষণা (জিও) জারী হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এহেন সাহসী ভূমিকার প্রশংসা করছি। স্বাগতম ও শুভেচ্ছা হে, মানবতার মাতা, উন্নয়নের কান্ডারী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়। তৎসঙ্গে স্মরণ করছি প্রফেসর চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, লোহাগাড়ার কৃতিসন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীকে। মহান আল্লাহর কাছে তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
নিবেদক- সমশুল আলম, প্রধান শিক্ষক ও সচিব, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম।

Lohagaranews24 Your Trusted News Partner