Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত ৮

লোহাগাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত ৮

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া ও ডেইল্যা পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রাজশাহী সদরের বায়তুল্লাহ পাড়ার মো. রকি ইসলাম (৩০), উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার নুরুল আলমের স্ত্রী নারগিস আক্তার (৪৮), একই ইউনিয়নের ধলিবিলা এলাকার নওশা মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৩), মো. ইকবালের পুত্র মো. ইলহাম (১৩), আজিজুর রহমানের পুত্র মো. ইকবাল (৪৫), নাওঘাটা এলাকার আজিজুর রহমানের পুত্র মো. জামাল (৪৩), লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার রেজাউল করিমের স্ত্রী শারমিন আক্তার (৩৩) ও কন্যা তানহা (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় তেলবাহী গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী রকি ইসলাম ও পথচারী নারগিস আক্তার আহত হন। রকি ইসলাম বাইকযোগে রাজশাহী থেকে কক্সবাজার গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। অপরদিকে, একইদিন সন্ধ্যায় একই ইউনিয়নের পদুয়া নাওঘাটা সড়কের ডেইল্যা পাড়া এলাকায় অটোরিক্সার সাথে সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে আসেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিসৎক ডা. সাইমুন সিরাজ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে রকি ইসলাম ও ইকবালকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা ট্রমা সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, তেলবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষের ঘটনার ব্যাপারে তাদেরকে অবগত করে নাই। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!