ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

লোহাগাড়ায় বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৩ জুন) লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট সংলগ্ন কাজেম মুহুরী পাড়া নিজ বাড়ির উঠানে সকাল ১১ টা সময় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব সাফূয়ানূল করিম, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, মোঃ ফৌজুল কবির, হাজ্বী রফিকুল ইসলাম, শেফায়েত উল্লাহ চক্ষু,সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমা নুরজাহান বেগম লোহাগাড়ার প্রবীণ চিকিৎসক মরহুম ডা. সিরাজ উদ্দিন আহমেদ চৌধুরীর সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর ছোট বোন ছিলেন।

উল্লেখ্য মরহুমা গত ২ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টা সময় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৫ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আগামী ৬ জুন শনিবার মরহুমার কুলখানি উপলক্ষে খতমে কুরআন, কবর জেয়ারত ও দোয়া মাহফিল এবং জেয়াফত তথা মেজবান অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!