
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় সাহাব মিয়া সওদাগরকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার বটতলী মোটর ষ্টেশনস্থ আলুরঘাট রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
তিনি জানান, আলুরঘাট রোডে এক মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner