
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ওই কারখানা থেকে প্রায় ১শ’ কেজি ইয়াবা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ওই কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি- ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে ওই কারখানা থেকে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। তিনি আরো জানান, দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Lohagaranews24 Your Trusted News Partner