
নিউজ ডেক্স : বন্দর নগরী চট্টগ্রামে তিন দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা করা কারও দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী শনিবার এ তথ্য জানান। বিডিনিউজ
তিনি বলেন, “এর আগে আটজনের নমুনায় করোনার অস্তিত্ব মেলেনি। পরবর্তীতে করা আরও সাতজনের দেহের রক্তের নমুনার পরীক্ষায়ও ফল নেগেটিভ এসেছে।”

বাংলাদেশে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকায় আইইডিসিআরের বাইরে আরও যে স্থানে এখন সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি একটি।
অন্যদিকে চট্টগ্রামের হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা শনিবার কমে ৯৪৭ জনে নেমেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া।
Lohagaranews24 Your Trusted News Partner