
নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো.শাহজাহান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামে বাড়ির রান্নাঘরের বাতি লাগানোর সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো.শাহজাহান ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উলুবনিয়া গ্রামের মো.আলতাজের ছেলে। -যুগান্তর
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির রান্নাঘরের বাতি লাগানোর সময় শাহজাহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner