
নিউজ ডেক্স : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১০ জুলাই রবিবার।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। তিনি বলেন, “বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সেক্ষেত্রে ১০ জিলহজ বা ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।”

১০ জুলাই ঈদ হবে ধরে নিয়েই ৯ থেকে ১১ জুলাই কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। তবে ১০ জুলাইয়ের আগের দু’দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ঈদের ছুটি শুরু হবে ৮ জুলাই।
Lohagaranews24 Your Trusted News Partner