
লোহাগাড়ায় আল্লামা মোহাম্মদ ফৌজুল কবির (রহঃ) ও মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি’র ইছালে ছওয়াব উপলক্ষে খতমে কোরআন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চুনতি নারিশ্চায় আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হল রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির। নারিশ্চা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার সুপার মৌলানা মোঃ ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য প্রধান বক্তা ছিলেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দু সোবাহান।
বক্তব্য রাখেন মাওলানা ঈসমাইল, সাইফুল ইসলাম মিসকাত, মাওলানা ফোরকান, মাওলানা ফেরদৌস, যুবলীগ নেতা হুমায়ুন রশিদ, মোঃ নেছার উদ্দিন, সাবেক মেম্বার ফরিদুল আলম, মাওলানা ফরিদ উদ্দিন, মমতাজ উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে সুধী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner