
____জেসমিন সুলতানা চৌধুরী____
রাষ্ট্র তোমার আর কতো লাশ চাই?
বল আমরা জানতে চাই?
আগুনে পুড়ে মরে,
চাকার নিচে পিষ্ট হয়ে মরে,
নোংরা রাজনীতির কারণে মরে,
ধর্ষিত হয়ে মরে।
কেউ নেই এ রাষ্ট্রের অভিভাবক,
আছে শুধু প্রতাপশালী শাষক।
হয় তেল মারো না হয় মর।
কেন বিচার হয় না ধর্ষনকারীর?
শুধু মুক্তিযুদ্ধের চেতনা গুলিয়ে খাওয়ানো হয়,
আর উন্নয়নের ঘুম পাড়ানী গান শুনানো হয়।
তনু,রাফিদের মৃত্যু এদেশের লজ্জা না অহংকার?
বিখ্যাত ব্যক্তির মেয়েকে ধর্ষণ ও খুনের বিচার পেতে লাগে সময় আঠারো বছর।
আমরা বলি ,
এদেশ তোমার আমার
আমরা সকলের!
হায়রে দেশ!

Lohagaranews24 Your Trusted News Partner