
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৪ অক্টোবর থেকে নতুন ভিসা ফি কার্যকর হচ্ছে যুক্তরাজ্যে। বিভিন্ন দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার পর ঘোষণাটি দিয়েছে ব্রিটিশ সরকার।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নতুন ফি কাঠামোর ঘোষণায় ব্রিটিশ সরকার বলেছে- আগামী ৪ অক্টোবর থেকে যারা যুক্তরাজ্য ভ্রমণ করতে চান ছয় মাসের ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আগের ফির সঙ্গে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ১২৭ পাউন্ড বেশি পরিশোধ করতে হবে।
আগ্রে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসা ছিল ১০০ পাউন্ডের। নতুন সংস্কারের ফলে সেটি বেড়ে ১১৫ পাউন্ডে দাঁড়িয়েছে। আগে স্টুডেন্ট ভিসা ফি ছিল ৩৬৩; এখন সেটি ৪৯০ পাউন্ড হচ্ছে।
যুক্তরাজ্যের প্রবেশ ছাড়পত্র; অবস্থান ও দেশটির ত্যাগের আবেদনের ক্ষেত্রেও বাড়তি ফি কার্যকর হবে। এর মধ্যে কাজ ও পড়াশোনার বিষয়টিও রয়েছে। স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি ও কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি ফিও এতে যুক্ত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner