Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক

লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলুল হক আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লাহ।

নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ফজলুল হক আজাদ, সহ-সভাপতি মোহাম্মদুল হক, সাধারণ সম্পাদক ডা. আখতার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমির আহমদ, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উর রহমান, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য যথাক্রমে এম এরশাদুল হক, এম. ইব্রাহিম, মোহাম্মদ হোছাইন ও কফিল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নে এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!